রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানকে আটকে পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিমকে নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর সুলতান ডাইন এলাকায় তার মেঝ মেয়ে ওয়াফিয়া ইনজামের জন্মদিন অনুষ্ঠানে অবস্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র ও এনসিপি নেতাকর্মীরা তাকে আটক করে। এরপর খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের অভিযোগ, ২০২৩ সালের জুলাই-আগস্টে পটিয়ায় ছাত্রদের মিছিলে গুলি ও হামলার ঘটনায় ইনজামুল হক জসিম নেতৃত্ব দেন। ওই সময় তার বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা দায়ের হয় পটিয়া থানায়।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হবে, সেখান থেকেই আইনি প্রক্রিয়া চলবে।”

এ বিষয়ে পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, “আটকের বিষয়টি শুনেছি। তবে এখনো তাকে আমাদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর তার বিরুদ্ধে দায়ের মামলাগুলো অনুসারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ সামাজিক যোগাযোগমাধ্যমে জসিমের আটক ও হস্তান্তরের ছবি ও ভিডিও প্রকাশ করে বলেন, “যারা মনে করছে জুলাই হারিয়ে গেছে, তারা ঘুমের ঘোরে আছে। আমরা কোনো দমন-পীড়নের দায় ভুলিনি, আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেব না।”

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...