রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় কৃষি প্রণোদনা বিতরণ

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

কৃষি প্রণোদনার আওতায় বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষক-বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ উপকারভোগীদেরকে ২০২৪-২৫ অর্থ বছরের বীজ, সার, চারা ও উপকরণ দেয়া হয়েছে। উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ফল ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯১০জনকে এ প্রণোদনা দেয়া হয়। এর মধ্যে ১০ কৃষককে দেয়া হয় ২২ হাজার ৫০০ আনারস চারা, ২০০জনকে ১ হাজার লেবু চারা, ১০০ জনকে ৫০০ আমের চারা, ১০০ জনকে সবজি বীজ ও ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে দেয়া হয় ৩০০টি তাল ও ৭৫০টি নারিকেল চারা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন এ প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিসার মো. আশরাফুজ্জামান’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে মৎস্য অফিসার আব্দুল্লাহ হিল মারুফ, সহকারি তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, কৃষি সম্প্রসারণ অফিসার শাকিলা আক্তার, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার অভিজিৎ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারের এই প্রণোদনা সহায়তার ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ফল ও সবিজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়ে উপজেলার কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে সহায়ক হবে বলে জানান, উপজেলা কৃষি অফিসার মো. আশরাফুজ্জামান।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...