রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চুরি হওয়া ১২ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, ১৩ মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকায় চুরি হওয়া ১২ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী মাত্র সাত ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় স্বপ্না রানী ধর (৫৮) নামের এক নারী সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মোবাইলে কথা বলার সময় তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগটি চুরি হয়ে যায়।

ব্যাগে ছিল স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ ও শাড়ি—সব মিলিয়ে যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

ঘটনার পরপরই স্বপ্না রানী বাকলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। মামলা (নং-১২, ধারা ৩৭৯ পেনাল কোড) দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাতেই ঘটনার মূল হোতা নুর হোসেন কালু (৩১)-কে গ্রেপ্তার করেন।

নুর হোসেন কালু বাঁশখালীর জলদী সরল বাজার এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে। বর্তমানে তিনি বাকলিয়ার তুলাতলী এলাকার লিজা কলোনিতে বসবাস করছেন। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরির অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তার দেওয়া স্বীকারোক্তি ও বাদীর সনাক্ত অনুযায়ী, কালুর বাসা থেকে উদ্ধার করা হয় ৭.৩ ভরি স্বর্ণালংকার, ১টি রেডমি মোবাইল ফোন, নগদ টাকা, শাড়িসহ অন্যান্য সামগ্রী, সবকিছু মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তারের এ ঘটনাটি পুলিশি তদন্তের সফল দৃষ্টান্ত।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...