মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে নালায় পড়ে মৃত্যুর মিছিলে আরো এক শিশু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরে নালায় পড়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আরো এক শিশু। এবার হালিশহরে হুমায়রা আক্তার (৩) নামে এক শিশু নালায় পড়ে তলিয়ে যায়। বুধবার (৯ জুলাই) দুপুরে হালিশহরের আনন্দপুর তাসফিয়া গেট এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম জানান, যে নালাটিতে শিশুটি পড়ে গেছে সেটিতে স্লেভ (উপরের পাটাতন) বসানো ছিল। একটি স্থানে সড়কের পানি নালায় প্রবেশের জন্য স্লেভ তোলা ছিল। ওই জায়গা দিয়ে শিশুটি পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলের আরও অন্তত ৩০ গজ দূর থেকে ৪৫ মিনিট পর শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শারমিন আলম বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার জন্য আসলে কিছু করার ছিল না।’

হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন দত্ত জানান, একটি শিশু নালায় পড়ে নিখোঁজের তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের টিমও আসে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুটির লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা বলছেন, নালার পাড়ে বৃষ্টির মধ্যে শিশু-কিশোরদের একটি দল ফুটবল খেলছিল। খেলার মধ্যে বল ড্রেনে পড়ে যায়। বৃষ্টির কারণে ড্রেনে পানির স্রোত ছিল। সেই স্রোতে ভেসে মেয়েটি পাশের আরেকটি ড্রেনে গিয়ে আটকে যায়। সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।’
এরআগে গত ১৮ এপ্রিল রাতে নগরের চকবাজার কাপাসগোলায় হিজরা খালে ব্যাটারিচালিত রিকশা উল্টে গেলে মায়ের হাত থেকে ছিটকে পড়ে ছয় মাস বয়সী শিশু সেহেরীশ নিহত হয়। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে চসিক। সেটি এখনো আলোর মুখ দেখেনি।

এরমধ্যে আরেকজনের প্রাণহানি হয়েছে। গত ১০ বছরে চট্টগ্রামের খাল-নালায় পড়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এদের মধ্যে শিশু ছয়জন, বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রীসহ নারী তিনজন ও পুরুষ ছিল ৫ জন।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...