শনিবার, ২০ জুন ২০২৬

ওজনে কম, পাহাড়তলী বাজারে তিন চাল ব্যবসায়ীকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে চালের অড়তগুলোতে তদারকি অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

এসময় নিম্নমানের চাল ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করে বাজারজাত করা এবং চালের পরিমাণ ওজনে কম দেওয়ার প্রমাণ মেলে। এসব অনিয়মের কারণে মেসার্স চৌধুরী অ্যান্ড কোং-কে ১ লাখ টাকা, সংরক্ষণের ঘাটতির কারণে মেসার্স হক রাইস এজেন্সিকে ৮ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার পাশাপাশি মূল্যতালিকা ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য না রাখায় মেসার্স আদর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে। একইসঙ্গে বাজার কমিটির দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যতে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

অভিযানে আরও অংশ নেন সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান।

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অনিয়ম করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...