রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইপিজেডে বেতন না পেয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত গার্মেন্টস কারখানা থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টা ৩৫ মিনিট থেকে প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক ফ্যাক্টরি বন্ধ থাকা সত্ত্বেও চট্টগ্রাম বেপজা জোন অফিসের সামনে অবস্থান নেন।

এ সময় তারা স্লোগান দেন, “বেতন চাই, বাঁচতে চাই”। দীর্ঘসময় অবস্থান কর্মসূচির পর দুপুর ১টা ৪০ মিনিটে বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের জানান আগামী ১০ জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ নিয়ে আলোচনা হবে। তবে শ্রমিকরা এই আশ্বাস মানতে না পেরে বেপজা চত্বর থেকে মিছিল করে চলে যান ফ্রি পোর্ট মোড়ে এবং সেখানে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে করে আগ্রাবাদ থেকে পতেঙ্গা রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

থিয়ানিস অ্যাপারেলসে কর্মরত শ্রমিকের সংখ্যা ৬৯৩ জন। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত ২৬ জুন এবং ২ জুলাই বেতন দেওয়ার কথা বলেও দেননি। মে মাসের বেতন এখনও বাকি। জুন মাসও শেষ হয়ে গেছে। এ অবস্থায় শ্রমিকেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

এর আগে গত ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত একই দাবিতে তিন দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছিলেন শ্রমিকেরা। তাতেও কোনও সুরাহা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, “কারখানাটি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য দায়-দেনা পরিশোধ নিয়ে আমরা কাজ করছি। আমি বর্তমানে ঢাকা আছি বিস্তারিত জানাতে পরে জানাতে পারবো।

এদিকে জানা গেছে, বর্তমানে কারখানাটিতে কোনো ওয়ার্ক অর্ডার নেই। উৎপাদনও বন্ধ। বেপজা কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটির প্রায় ৩২ কোটি টাকা বকেয়া রয়েছে, আর কাস্টমসের পাওনা প্রায় ৫৫ কোটি টাকা। শ্রমিকদের মে ও জুন মাসের বেতন বকেয়া অবস্থায় আছে। এসব বিবেচনায় বেপজা কর্তৃপক্ষ ফ্যাক্টরিটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ ঘোষণা করেছে।

বকেয়া বেতন আদায়ের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বেপজা কর্তৃপক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। তবে এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

পরিস্থিতি যেন আর অবনতির দিকে না যায় সেজন্য সেনাবাহিনী, নৌবাহিনী, ইপিজেড থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও বেপজার নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাদের দাবি—বেপজা কর্তৃপক্ষ যেন দ্রুত হস্তক্ষেপ করে বকেয়া বেতন পরিশোধ নিশ্চিত করে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...