রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে রোটারি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রোটারি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জের এক হৃদ্যতাপূর্ণ ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রাম, রোটারি ক্লাব অব নায়াটাপোলা (নেপাল), এবং রোটারি ক্লাব অব ঢাকা ফোর্ট।
চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রামের প্রেসিডেন্ট রোটারিয়ান আফিয়া খাতুন মিরা। প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর ও পিপি রোটারিয়ান ওয়াহেদুজ্জামান চৌধুরী (পিএইচএফ), আরো উপস্থিত ছিলেন সহযোগী ক্লাব রোটারি ক্লাব অব ঢাকা ফোর্ট-এর পিপি এম. মোশাররফ হোসেন এবং রোটারি নায়াটাপোলা, নেপাল-এর প্রেসিডেন্ট বিষ্ণু কান্ত গ্ৰিমিরি।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন রোটারিয়ান সাজেদা বেগম চৌধুরী এবং রোটারিয়ান হাসিনা ইসলাম মলি। রোটারিয়ান আফিয়া খাতুন মিরা নেপালের অতিথিকে উপহার হিসেবে তুলসী গাছ প্রদান করেন এবং নেপালের অতিথিও উপহার হিসেবে হিমালয়ের চা পাতা প্রদান করেন এছাড়া একে অপরের মাঝে সুভেনিয়র এক্সচেঞ্জের মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করেন।
বক্তব্য বিষ্ণু কান্ত গ্ৰিমিরি বলেন, ‘আমি এর আগে ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে বাংলাদেশে এসেছি, তবে রোটারিয়ান হিসেবে এই প্রথমবার অংশগ্রহণ করছি। এই অভিজ্ঞতা চিরস্মরণীয়’।
অনুষ্ঠানে কেক কেটে এক্সচেঞ্জ অনুষ্ঠান উদযাপন করা হয় এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। নেপাল থেকে আগত অতিথি বাংলায় গান পরিবেশন করেন এবং উপস্থিত রোটারিয়ানদের নেপালি গান গাইতে উৎসাহিত করেন। রোটারিয়ান পিপি এম. মোশাররফ হোসেন ও প্রেসিডেন্ট আফিয়া খাতুন মিরা কবিতা আবৃত্তি করে সকলকে মুগ্ধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিপি এস এম জামাল শফি বনি, পিপি শাহ আলম মজুমদার সোহেল, পিপি মীর মোতাহের হোসেন চৌধুরী, পিপি উজ্জ্বল বড়ুয়া, পিপি প্রফেসর মোঃ জসিম উদ্দিন খান, পিপি জিন্নাহ চৌধুরী, প্রফেসর নাসির উদ্দিন মজুমদার, ফজলুল করিম চৌধুরী, ইঞ্জিনিয়ার জমির উদ্দিন, রেজাউল করিম, জাফর উদ্দিন, রিজ্যান, রোটারেক্টর মোঃ সবুজ, ইফতেখার নুর তিশন, রোদেলা হাসান প্রমুখ।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন রোটারিয়ান পিপি শাহ আলম মজুমদার সোহেল ‘বোর্ড অব থ্যাংকস’ প্রদান করে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...