সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে স্ত্রী-মেয়ের সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে স্ত্রী ও মেয়ের সামনে গুলি করে মো. সেলিম এক যুবদল নেতাকে হত্যা করেছে বোরকা পরিহিত দুর্বৃত্তরা। মো. সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাটের নামকস্থানে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়া এলাকার প্রয়াত আমির হোসেনের ছেলে।

নিহতের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, ‘আমার চাচি শাশুড়ির জানাজায় গিয়ে সেখান থেকে আমি, আমার মেয়ে সাবরিনাসহ আমাদের খামার বাড়িতে যাওয়ার সময় ইশান ভট্টের হাট থেকে ওষুধ কিনে মোটরসাইকেলে উঠতেই একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পড়া দুইজন অস্ত্রধারী বের হয়ে মুখে গুলি করলে আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় কেউ এগিয়ে আসেনি। অটোরিকশায় আরও কয়েকজন ছিলেন। বোরকা পড়লেও দুইজনই পুরুষ। একজন লম্বা চওড়া। পরে আমিসহ কয়েকজন মিলে একটি সিএনজি অটোরিকশা তুলে হাসপাতালে আনলে আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

সূত্র জানায়, নিহত সেলিম কয়েক বছর ধরে মুরগির খামারসহ বিভিন্ন পশু লালন-পালন করার জন্য খামার বাড়ি গড়ে তোলেন কদলপুরে। পাশাপাশি বালুর ব্যবসাও করতো। তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে বলে সংবাদ পাওয়ার পর আমিসহ একদল পুলিশ হাসপাতালে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করার পর মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এই ঘটায় জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...