শনিবার, ২০ জুন ২০২৬

রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব (৪৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার রাতে এক অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শনিবার র‌্যাব জানায়, আইয়ুব ২০২৪ সালের সেপ্টেম্বরে রাঙ্গুনিয়া থানায় দায়েরকৃত নাশকতা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র নিয়ে শোডাউন, হুমকি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।

র‌্যাব জানায়, গ্রেফতারের পর প্রত্যক্ষদর্শীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব স্বীকার করেছেন, তিনি একাধিক মামলার আসামি। তার কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র থাকার তথ্য থাকলেও, র‌্যাবের কাছে তিনি তা প্রকাশ করেননি।

পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেখানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...