শনিবার, ২০ জুন ২০২৬

হালিশহরে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার একটি বহুতল ভবন থেকে রাজস্ব ফাঁকির অভিযোগে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ এক ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মিজান খাঁন (৩১)। তিনি সন্দ্বীপ উপজেলার আমানউল্লাহ ইউনিয়নের আকবর হাট এলাকার জামশেদ খানের ছেলে।

বুধবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মেজর সানরিয়া চৌধুরী জানান- মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ মিজানকে গ্রেফতার করা হয়।

সানরিয়া চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এনটিএমসি’র কারিগরি সহায়তা ও বিটিআরসির কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিজান খাঁনের হেফাজত থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত ১২৮ পোর্টের ৯টি, ২৫৬ পোর্টের ২৩টি, ৫১২ পোর্টের একটি, ১৬ পোর্টের একটি এবং আট পোর্টের কালো রঙের একটি সিম বক্স, ডেল মনিটর, ২ হাজার ১০০টি রবি সিম, ১৩টি গ্রামীণফোন সিম, ১৯ হাজার ১৮৩টি টেলিটক সিম এবং চারটি বাংলালিংক সিমসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মিজান দীর্ঘদিন ধরে বিটিআরসির লাইসেন্স ছাড়া অবৈধভাবে ভিওআইপি সরঞ্জাম স্থাপন করে আন্তর্জাতিক কল রাউটিং করতেন। এতে সফটওয়্যারভিত্তিক সুইচ ব্যবহার করে রাষ্ট্রের কোটি-কোটি টাকা রাজস্ব ফাঁকি দিতেন। এভাবে যান্ত্রিক, ভার্চুয়াল এবং সফটওয়্যারভিত্তিক কৌশল অবলম্বন করে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করছিলেন তিনি। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে র‌্যাব।

এ ঘটনায় মিজান খাঁনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...