শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পটিয়ার ওসি নাজমুন নুরকে প্রত্যাহার, ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূরকে আজ বুধবার রাতে পটিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। একই দাবিতে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে ডিআইজি অফিসের সামনেও এনসিপি নেতাকর্মীরা অবরোধ করেন। অবরোধের ফলে দুইপাশে তীব্র যানজট ও চরম জনদুর্ভোগ তৈরি হয়।

ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে, যখন বৈষম্যবিরোধী ছাত্ররা রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতা দীপংকর তালুকদার (২৯)-কে আটক করে পুলিশে সোপর্দ করেন। কিন্তু অভিযোগ রয়েছে, ওসি জায়েদ নুর তাকে গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন এবং পরে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা ও লাঠিচার্জ করেন।

এই লাঠিপেটার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকীসহ অন্তত ২৩ জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের আচরণ ছিল পক্ষপাতদুষ্ট এবং ওসি সরকারদলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দিতেন, তাদের গ্রেপ্তারে অস্বীকৃতি জানাতেন।

এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে থানার সামনে ঘেরাও ও মহাসড়ক অবরোধ শুরু হয়। আট ঘণ্টা পর, ওসি প্রত্যাহারের আশ্বাস পেয়ে সন্ধ্যায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ওসি জায়েদ নুরকে আপাতত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...