রবিবার, ২৮ জুন ২০২৬

পটিয়ায় বৈষম্যবিরোধী নেতাকর্মীদের উপর পুলিশের লাঠি চার্জ, আহত ২৩

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর লাঠি চার্জে পুলিশসহ অন্তত ২৩ জন আহত হয়েছে। এ ঘটনায় পটিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা ও রাত সাড়ে ১২টার দিকে পটিয়া থানার ভিতর ও থানার সামনে মহাসড়কে দুই দফায় ছাত্রদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় পুলিশসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত ২৩ জন আহত হয়।

আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিদুওয়ান সিদ্দিকীসহ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিদওয়ান সিদ্দিকী, তৌকির, তালহা, মাশরাফ, সাইফুল, শাহী, তায়েম, নাদিম, আয়াশ, সোহান, আকিল, ইরফান, রায়হান, সাইফুল, মুনতাসীর, মারুফ, মিহাদ, তুর্কিসহ বেশকিছু নেতাকর্মী আহত হন।

জানা গেছে, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপঙকর দে কে রাত ৯টার পটিয়া থেকে ধরে এনে স্লোগান দিয়ে থানায় সোপর্দ করতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিন্ডা ও ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ জন আহত হলে বিক্ষুব্ধ ছাত্ররা থানার সামনে মহাসড়কে অবস্থান নেয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে নগর বৈষম্যবিরোধী আন্দোলনের বেশ কয়েকজন নেতা এসে থানার সামনে জড়ো হয়ে পুলিশ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিতে থাকে।

এ সময় পটিয়া থানা পুলিশ ও চট্টগ্রাম নগরীর পুলিশের স্পেশাল ফোর্স এসে ছাত্রদের ব্যাপক লাঠিপেটা করে এবং ধাওয়া দেয়। এসময় ১১ জন ছাত্র আহত হয়। পুলিশের ধাওয়া খেয়ে ছাত্ররা দিকবিদিক পালিয়ে যায়। ছাত্রদের ধাওয়া করে ডাকবাংলো নিয়ে যায়।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক জানান, এখানে দুই দফায় ২১ জন ছাত্র প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দ্বিতীয় দফায় আহতরা বেশী গুরুতর ছিল। তাছাড়া দুইজন পুলিশ সদস্য হাতে সামান্য আঘাত পেয়ে তারাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, ছাত্রদের উপর কোন লাঠিপেটা করা হয়নি। তারা থানায় এসে উচ্ছৃঙ্খল আচারণ ও স্লোগান দেয়ায় তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে কেউ কেউ আহত হয়। ছাত্ররা থানার দরজা ভাঙচুরও করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালহা জানান, পুলিশ নিজেরা আসামি ধরে না। আমরা কোন আসামি ধরে থানায় নিয়ে গেলে বা কোন তথ্য দিলে পুলিশ কোন এ্যাকশনে যায় না এবং চিহ্নিত ফ্যাসিবাদীদের গ্রেপ্তারে কোন ধরণের তৎপরতা নেই। পটিয়া থানা পুলিশ নিজেরাই ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছে। তারা শুধু মাটি বালি ব্যবসার ভাগবাটোয়ারা নিয়েই ব্যস্ত থাকেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...