মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পুরোদমে সচল চট্টগ্রাম বন্দর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারে দুই দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।  বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে। রোববার রাত থেকেই কাস্টমসের অনুমোদন সাপেক্ষে বন্দরের কাজ ফের সচল হয়।

সোমবার সকাল থেকে কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরাও সক্রিয়ভাবে কাজ করছেন।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, আমদানির মূল্যায়ন ও ছাড়পত্রসহ সব ধরনের প্রক্রিয়া বর্তমানে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।

গত শনিবার থেকে রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এর ফলে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারণ কাস্টমসের অনুমোদন ছাড়া বন্দরের কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। রোববার রাতে ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, কর্মসূচি প্রত্যাহারের পর রোববার রাতে আংশিকভাবে কাজ শুরু হলেও সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম পুরোদমে চলছে।

এর আগে আইসিডি থেকে ১ হাজার ৮৪৯ টিইইউ (২০ ফুট দীর্ঘ কনটেইনার একক) রপ্তানি কনটেইনার সময়মতো বন্দরে পৌঁছাতে না পারায় নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) তিনটি জাহাজ রওনা দিতে পারেনি।

তবে সাইফ পাওয়ারটেকের টার্মিনাল ম্যানেজার মোশাররফ হোসেন জানিয়েছেন, গত রাতেই বেশিরভাগ কনটেইনার বন্দরে এসে পৌঁছেছে। তিনি বলেন, ‘রাতেই বেশিরভাগ কনটেইনার চলে এসেছে। এনসিটি এবং সিসিটি উভয় ইয়ার্ডে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, রপ্তানি পণ্যের কাস্টমস ছাড়পত্র ও পরিবহণ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে আমদানি পণ্যের কাগজপত্র প্রক্রিয়াকরণেও কাস্টমস ও এজেন্ট কর্মীরা কাজ শুরু করেছেন।

তিনি আরও বলেন, ‘যদিও এই অচলাবস্থায় সৃষ্ট বাণিজ্যিক ক্ষতি পূরণযোগ্য নয়। তবু আমরা আশা করি, কাস্টমস কর্মকর্তারা আন্তরিকভাবে আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বন্দরে কনটেইনার ডেলিভারিসহ সব কার্যক্রম এখন পুরোপুরি সচল। যে-সব অতিরিক্ত কনটেইনার জমে গিয়েছিল, সেগুলো দ্রুত ছাড় করা হবে।’

এদিকে, আইসিডি মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, গত ৩৬ ঘণ্টায় প্রায় ৩ হাজার কনটেইনার বন্দরে পৌঁছাতে পারেনি। তবে রাতেই প্রায় ২ হাজার কনটেইনার পাঠানো হয়েছে। আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন কোনো জাহাজ রপ্তানি পণ্য ছাড়া বন্দর ছাড়তে না পারে।’

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...