শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আরএমজি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা প্রধানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে টেকসই উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে সাক্ষাৎ করেছে।

বিডা কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে বিজিএমইএ সভাপতি মাহমূদ হাসান খান এবং সহ-সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তৈরি পোশাক শিল্পে গ্যাস সরবরাহ, এলএনজি আমদানির মূল্য, বিদ্যুৎ সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও স্বল্পমূল্যের ব্যাংক ঋণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এসময় সার্কুলারটি খাতে ভ্যাট এবং করের কাঠামো সহজীকরণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিজিএমইএ সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালা পুনর্বিবেচনা সময়ের দাবি, যাতে প্রকৃত উদ্যোক্তারা বিনিয়োগে ফিরে আসতে পারেন। আমরা চাই বিডা চেয়ারম্যান এই বিষয়টি গভর্নরের সঙ্গে তুলে ধরুন।

এসময়ে তিনি আরও বলেন, ‘এনবিআর’র অডিট কার্যক্রম যেন বাস্তবভিত্তিক ও আলোচনার মাধ্যমে পরিচালিত হয় এমন একটি পরিবেশ চায় উদ্যোক্তারা।’

আলোচনাকালে বিজিএমইএ সভাপতি মাহমূদ হাসান খান বলেন, ‘চট্টগ্রামে কমপক্ষে ১০ একর জমিতে একটি সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল (বৃহৎ বিল্ডিং আকারে ) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে বহু ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এক ছাদের নিচে কার্যক্রম চালাতে পারবে। এর ফলে বিনিয়োগ সহজ হবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।’

বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গার্মেন্টস খাতকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন। তিনি এই খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি প্রদানের পাশাপাশি শিল্প খাতে নীতিগত সহায়তা ও পরামর্শ প্রদান সংক্রান্ত কার্যক্রমে বিজিএমইএ-কে বিডা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও আশ্বাস দেন।

এই বিভাগের সব খবর

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার মতো অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে বিশ্বাস করেন পেসার হাসান মাহমুদ। প্রথম ম্যাচে আট উইকেটে হারের...

সর্বশেষ

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...