সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অস্থায়ী ২৯৫ জনকে স্থায়ী করেছে চসিক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে ২৯৫ জনকে যাচাই-বাছাই শেষে স্থায়ী করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ সোমবার নগরের টাইগারপাস চসিক প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেও অনেকেই স্থায়ীকরণের অপেক্ষায় ছিলেন। আমরা ন্যায়ভিত্তিক যাচাই-বাছাই শেষে উপযুক্তদের স্থায়ী করেছি। বাকিদেরও ধাপে ধাপে স্থায়ী করা হবে।

মেয়র জানান, সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ১৭৪ জনকে, ৭৮ জন প্রভাষককে স্থায়ী করা হয়েছে। ১৫ জন পুরুষ ও ১৫ জন মহিলা চিকিৎসককে মেডিকেল অফিসার পদে স্থায়ী করা হয়েছে। এছাড়া মেডিকেল কনসালটেন্ট পদে ২ জন, স্বাস্থ্য সহকারী পদে ৮ জন এবং স্বাস্থ্য পরিদর্শক পদে ৩ জনকে স্থায়ীকরণ করা হয়েছে।

মেয়র শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব পালনকারীদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আমরা স্বচ্ছতা, মেধা ও নিষ্ঠার ভিত্তিতে মূল্যায়ন করেছি, যাতে সিটি কর্পোরেশনের সেবা আরও দক্ষ ও গতিশীল হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা প্রমুখ।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...