রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল।

মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে হারিয়েছে বাহরাইনকে।

ম্যাচের প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করে টাইগ্রেসরা।

ফিফা র‌্যাংকিংয়ে বাহরাইনের চেয়ে ৩৬ ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। বাহরাইন ৯২তম স্থানে এবং বাংলাদেশ ১২৮তম স্থানে আছে।

ম্যাচের ১০ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। ফরোয়ার্ড শামসুন্নাহার দলের হয়ে প্রথম গোল করেন।

১৫ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। স্বপ্না রানীর ক্রস থেকে বাঁকানো শটে গোল করেন ঋতুপর্ণা।

৪০ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। মারিয়ার ক্রস থেকে বল পেয়ে বাহরাইনের বক্সের ভেতর জটলার মধ্যে জালে বল পাঠান ডিফেন্ডার কোহাতি কিসকু।

প্রথমার্ধের ইনজুরি টাইমে জোড়া গোল করেন তহুরা খাতুন। প্রথম মিনিটে মনিকার পাস থেকে এবং বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে শামসুন্নাহার জুনিয়রের পাসে গোল করেন তহুরা। ৫-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

প্রথমার্ধের আক্রমণাত্মক ফুটবল দ্বিতীয়ার্ধেও অব্যাহত রাখে বাংলাদেশ। এই অর্ধে আরও দুই গোল পায় টাইগ্রেসরা।

৬০ মিনিটে শামসুন্নাহার দলের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে বাংলাদেশের হয়ে সপ্তম গোল করেন মুনকি আকতার। শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...