রবিবার, ৪ অক্টোবর ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে দেশের এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে।

তিনি আজ শনিবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা ট্রেডিং পোস্ট বা বাণিজ্যিক হাব হিসবে দেখতে চাই। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নির্দ্বিধায় আসতে পারবেন।’

সিলেটে আইটি ইন্ডাস্ট্রি হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তথ্য প্রযুক্তি খাত। ন্যুনতম এসএসসি পাশ তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। বিদেশে যে সব তরুণ আইটিতে দক্ষ তাদেরকে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

আমির খসরু বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে।

দেশীয় পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানীর লক্ষ্যেও বিএনপি কাজ করবে।

সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে এই সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম আব্দুল মালেক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।...

সর্বশেষ

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায়...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি...

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে...

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...