রবিবার, ৪ অক্টোবর ২০২৬

টিউলিপের বিষয়ে ইন্টারপোলের সাথে সমন্বয় করব : দুদক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

টিউলিপ সিদ্দিকী আদালতের একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি এখন পালাতক। তার বিষয়ে ইন্টারপোলের সাথে যোগাযোগের মাধ্যমে সমন্বয় করে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, এখন চিঠিপত্র পেয়ে মনে হচ্ছে, চিঠিপত্রের মাধ্যমে মামলা নিস্পত্তি করবো।

এটাতো কাম্য নয়। আদালতে মামলা হলে আমাদের মোকাবেলা করতে হবে এটাই করা উচিত। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার উচিত আদালতে তা মোকাবেলা করা।

তিনি আরও বলেন, এটা কি কখনো হয় যে, একজন আসামি  চিঠি দিয়ে বলবেন ৭ দিনের মধ্যে আমার চিঠির জবাব না দিলে ধরে নেব আমি অব্যাহতি পেয়েছি। এটা হতে পারে না। এটা হাস্যকর।

টিউলিপকে মামলা মোকাবেলার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি, টিউলিপ সিদ্দিকী নিশ্চয়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশে বিদ্যমান আইনে  তিনি বাংলাদেশ মামলা মোকাবেলা করবেন।

তিনি বলেন, টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে আমরা একাধিকবার বলেছি এটা রাজনৈতিক বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা নয়। আমাদের অনেক আসামির মধ্যে তিনিও একজন। আমাদের কাছে তিনি বাংলাদেশর নাগরিক।

তার জাতীয় পরিচয় পত্র, টিন এবং এনবিআর-এ  রিটার্ন দাখিল করেছেন। তার সব কিছু তো বাংলাদেশর।

তাই আমরা মামলা বাংলাদেশে দাখিল করবো। এটা বাংলাদেশের মামলা। আমাদের যে কার্যপরিধি এখানে রাজনৈতিক মামলা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আমাদের একজন অভিযুক্তের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের অগ্রগতি...

মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন প্রবাসী কল্যাণ মন্ত্রীর

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ পরিচালিত চট্টগ্রামের মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত...

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু...

সর্বশেষ

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি...

মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন প্রবাসী কল্যাণ মন্ত্রীর

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ পরিচালিত চট্টগ্রামের মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড...

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায়...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি...

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে...