রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বান্দরবান জেলার লামা বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং ওজনে কারচুপির অভিযোগে জরিমানা করা হয় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা।

সোমবার এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপুল কান্তি নাথ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপাস্থিত ছিলেন। এই অভিযান উপজেলার সুস্থ বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।

সূত্র জানায়, ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ‘সাল্টু’ নামক রাসায়নিক ব্যবহার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন’র (বিএসটিআই) প্রয়োজনীয় সার্টিফিকেট ছাড়া ব্যবসা পরিচালনা করছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ৪১ ও ৪৬ ধারায় দায়ের করা ৫টি মামলায় প্যারামাউন্ট বেকারিকে ১৫ হাজার, হাতিয়া বেকারিকে ২০ হাজার, লিপ্সা ফুডকে ৩০ হাজার, রহমানিয়া বেকারিকে ৩০হাজার ও জি এন্ড সন্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান অভিযানে ৫ প্রতিষ্টানকে জরিমানার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকান্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে, যাতে স্থানীয় ব্যবসায়ীরা নিয়ম মেনে চলে এবং ভোক্তারা নিরাপদ পণ্যদ্রব্য ন্যায্য মূল্যে পান।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...