শনিবার, ২০ জুন ২০২৬

সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু. গ্রামে শোকের মাতম

কামরুল ইসলাম দুলু
- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে নেহাল (২) ও মাইশা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন এবং ২নং বারৈয়ারঢালা ইউনিয়নে এঘটনা ঘটে। রোববার (২২ জুন) দুপুর ১২টার সময় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের নানার বাড়ি সালামত উল্লাহ সারাং বাড়িতে বেড়াতে গিয়ে শিশু নেহাল খেলার চলে সবার চক্ষুর আড়ালে বাড়ির পিছনের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দুলাল মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র পুত্র।

বিষয়টি নিশ্চিত করে নেহালের মামা মিনহাজ উদ্দিন পায়েল বলেন, আমার বোন তার একমাত্র সন্তানকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে সে সবার চক্ষু আড়ালে বাড়ির পিছনের পুকুরে পড়ে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর পুকুরে নেমে তাকে খোঁজ করলে কিছুক্ষণ পর তাকে পুকুরে পাওয়া যায়। অপরদিকে একইদিন বিকাল ৩টার সময় উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগারহাটস্থ ৪নং ওয়ার্ডের পূর্ব ধর্মপুর গ্রামে নুরুল ইসলাম সওদাগরের বাড়িতে খেলার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে জান্নাতুল মাইশা (৬) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। মাইশা ওই গ্রামের নাছির উদ্দীনের কন্যা। দুই শিশুর মৃত্যুতে দুই গ্রামে শোকের ছায়া নেমে আসে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...