মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে বিপুল ই-সিগারেটসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও সিগারেট এক্সেসরিজ উদ্ধার করেছে নিরাপত্তা সংস্থা এনএসআই ও বিমানবন্দরের নিরাপত্তা শাখা।

রবিবার (২২ জুন) ভোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-350 ফ্লাইটটি আবুধাবি থেকে আসা ফ্লাইটে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামে অবতরণের পর সকাল ৬টা ২০ মিনিটে যাত্রী মোহাম্মদ আইয়ুব কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে এনএসআই সদস্যরা।

পরে তল্লাশিতে তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইলেকট্রনিক ধূমপান সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা। তার মধ্যে রিফিল লিকুইডের মূল্যই প্রায় সাড়ে আট লাখ টাকা। গ্রেপ্তার যাত্রী মাওলানা মোহাম্মদ আইয়ুব চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন,
গোপন তথ্যের ভিত্তিতে আমরা যাত্রীটিকে থামিয়ে ব্যাগ তল্লাশি করি এবং ই-সিগারেট ও অন্যান্য সামগ্রী জব্দ করি। এটি আমাদের নিয়মিত নজরদারির সফল অংশ।

তিনি জানান, যেহেতু যাত্রী প্রথমবারের মতো এ ধরনের ঘটনায় জড়িত হয়েছেন, তাই নিয়ম অনুযায়ী জব্দকৃত সামগ্রী ডিএম (ডিপার্টমেন্টাল ম্যাটার) হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...