রবিবার, ২৮ জুন ২০২৬

পটিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভারের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ার বাইপাস রোডের বৈলতলী শ্যামলী পরিবহনের একটি বাস ও মাছবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ট্রাক ড্রাইভারের। নিহত ট্রাক ড্রাইভারের নাম মোঃ মোরশেদ (২৪)। সে দোহাজারী এলাকার মোঃ মোস্তাকের পুত্র। একই ঘটনায় আহত হয়েছেন বাস যাত্রী মো.রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২) মো. আলিম (৫৫) ও সার্জেন্ট আকরাম হোসেন (৫০)।
রবিবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হয়তো চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে ও বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখী এ সংঘর্ষের ঘটে। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় শ্যামলী বাসের বেশকিছু যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান, দুর্ঘটায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন জানানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...