বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র।

ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “আমরা ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে থাকা পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা করেছি। সব বিমান ইরানের আকাশসীমা ছেড়ে গেছে এবং নিরাপদে ফিরেছে।” তিনি আরও বলেন, “সবচেয়ে সুরক্ষিত ফোরদো পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আমাদের মহান যোদ্ধাদের জন্য আমি গর্বিত।”

হোয়াইট হাউস বৃহস্পতিবার (১৯ জুন) জানিয়েছে, ইরানে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বিষয়ে ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এরই মধ্যে তাঁর এ মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে।

ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো তা বিশ্বাস করে না। ২০১৫ সালে ইরান পরমাণু চুক্তি সই হয়েছিল, যেখানে ইরান পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

এ বছরের জুনে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রও হামলায় যোগ দেওয়ায় নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ কূটনৈতিক উদ্যোগকে বিপদে ফেলতে পারে এবং অঞ্চলে নতুন যুদ্ধের আশঙ্কা বাড়াতে পারে।

এই বিভাগের সব খবর

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

সর্বশেষ

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...