বুধবার, ২২ জুলাই ২০২৬

রামগড়ে ভাঙা সড়ক মেরামতে বিএনপির স্বেচ্ছাশ্রম

 শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘদিন ধরে ভাঙা ও কাদাযুক্ত রামগড়-ফেনী আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ অংশে এবার মেরামতের উদ্যোগ নিল রামগড় উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার (২০ জুন) বিকেলে সড়কটির রামগড় শহরে প্রবেশমুখে ইট-বালু ফেলে চলাচলের উপযোগী করতে স্বেচ্ছাশ্রমে কাজ করেন বিএনপির নেতাকর্মীরা।

এই উদ্যোগে নেতৃত্ব দেন বিএনপি নেতা সাফায়েত মোর্শেদ ভূইয়া ও জসিম উদ্দিন। দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন এই মানবিক কর্মকাণ্ডে। স্থানীয়রা জানান, সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন রাস্তাটির এই অংশে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত এবং কাদার কারণে দুর্ঘটনা ছিল নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা নিয়মিত ভোগান্তির শিকার হতেন।

পৌর বিএনপি সভাপতি জসিম উদ্দিন বলেন,  “সড়ক ও জনপদ বিভাগ এবং পৌরসভার উদাসীনতায় সড়কটি এ অবস্থায় পরিণত হয়েছে। তাই জনদুর্ভোগ লাঘবে আমরা স্বেচ্ছাশ্রমে এই কাজ করছি।” উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া জানান, “প্রাণের শহর রামগড়ে প্রবেশপথের এই বেহাল সড়ক আমাদের ব্যথিত করেছে। জননেতা ওয়াদুদ ভূইয়ার নির্দেশে আগে আমরা রামগড় লেক পরিষ্কার করেছি, এখন সড়ক মেরামতের কাজ করছি। ভবিষ্যতেও জনগণের দুর্ভোগে বিএনপি পাশে থাকবে।”

উল্লেখ্য, এর আগে বুধবার ও শুক্রবার রামগড় পর্যটন লেকের কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করে প্রশংসিত হয় রামগড় বিএনপি। সেই ধারাবাহিকতায় এবার নেওয়া হলো এই সড়ক সংস্কারের উদ্যোগ। স্থানীয়দের প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকলে অনেক সমস্যা সমাধান হবে দ্রুত।

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...