শনিবার, ২০ জুন ২০২৬

ইঞ্জিনিয়ার খালেক-অধ্যাপক খালেদ শিশুমেলা’ আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৪ জুলাই ২০২৫, শুক্রবার দিনব্যাপী শিশুমেলার আয়োজন করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯.৪৫টায় শিশু সমাবেশ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, বিকেল ৪টায় পুরস্কার বিতরণ, শিশুসাহিত্যিক মিলনমেলা, ছড়া- কবিতা পাঠ, আবৃত্তি প্রভৃতি।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জ্ঞাতার্থে (মনোযোগ দিয়ে পড়তে হবে):
১. ক, খ, গ, ঘ- চার বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২. আবৃত্তির বিষয় : দেশপ্রেমের যে কোনো কবিতা। চিত্রাংকনের বিষয় : আমার দেশ। অংকনের যাবতীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে।
৩. প্রতিযোগিতার বিভাগ : ক (প্লে গ্রুপ থেকে ২য়), খ (৩য় থেকে ৫ম), গ (৬ষ্ঠ থেকে ৮ম)ও ঘ (৯ম থেকে একাদশ)।
৪. প্রতিযোগিতার তারিখ ও সময় : ৪ জুলাই ২০২৫, শুক্রবার, সকাল ৯.৪৫টা।
৫.একজন প্রতিযোগী দুটিতেই অংশ নিতে পারবে। তবে আলাদা আলাদা ফরম পূরণ করতে হবে। ফরমের মূল্য নেই। ফটোকপি চলবে। এখান থেকে ডাউনলোড করেও ফরম পূরণ করা যাবে।
৬. প্রতিযোগিতার স্থান : চট্টগ্রাম শিল্পকলা একাডেমি।
৭. পুরস্কার বিতরণ : ৪ জুলাই ২০২৫, শুক্রবার, বিকেল ৪টা (ক ও গ বিভাগ), বিকেল ৫টা (খ ও ঘ)।
স্থান : জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম।
৮. প্রতিযোগিতায় ১ম (৫০০টাকার বই ও ৫০০ টাকা নগদ), ২য় (৪০০টাকার বই ও ৪০০ টাকা নগদ) এবং ৩য় (৩০০টাকার বই ও ৩০০ টাকা নগদ) স্থান অর্জনকারীদের সঙ্গে উপস্থিত সকল অংশগ্রহণকারীকেও উৎসাহ পুরস্কার হিসেবে অন্তত ২০০টাকার বই প্রদান করা হবে।
৯. ফরম জমাদানের শেষ তারিখ : ৩ জুলাই ২০২৫।
১০. ফরম প্রাপ্তি ও জমা দেওয়ার স্থান : চট্টগ্রাম একাডেমি, কদমমোবারক বাই লেইন, দস্তগীর হোটেলের বিপরীত গলি, মোমিন রোড, চট্টগ্রাম। অথবা, সাপ্তাহিক স্লোগান, কেয়া ম্যানশন, আজাদী গলি, চেরাগীপাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ : মোবাইল : ০১৮১৮-০১৬৫৮০।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...