সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে হবে : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পয়ঃবর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ে তুলতে হবে। উন্নত নগর ব্যবস্থাপনায় স্যানিটেশন ও বর্জ্য পরিশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ বৃহস্পতিবার চসিকের প্রধান কার্যালয় টাইগারপাসে চট্টগ্রাম মহানগরীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও অনসাইট স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত আলোচনা সভায় মেয়র এ কথা বলেন।

সভায় মেয়র ডা. শাহাদাত বলেন, স্মার্ট সিটি গড়তে হলে শুধু রাস্তাঘাট উন্নয়ন নয়, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। জলাবদ্ধতা নিরসন, পানির পুনঃব্যবহার ও জনস্বাস্থ্য রক্ষায় সঠিক স্যানিটেশন কাঠামো জরুরি। বিশেষ করে, যেখানে পাইপলাইন দিয়ে সুয়ারেজ ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব নয়, সেখানে প্রযুক্তি নির্ভর বর্জ্য সংগ্রহ ও পরিশোধনের ব্যবস্থা করতে হবে।

সভায় ওয়াসার পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ সালে চট্টগ্রাম শহরের জন্য একটি সমন্বিত ড্রেনেজ ও স্যানিটেশন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়। এতে পুরো শহরকে ৬৬টি ক্যাচমেন্ট এলাকায় ভাগ করে প্রতিটিতে একটি করে পয়ঃশোধনাগার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া পুরো শহরের জন্য দুটি ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সুপারিশ করা হয়েছে।

যেসব এলাকায় সুয়ারেজ পাইপলাইন স্থাপন সম্ভব নয়, সেখানে সেপটিক ট্যাংক থেকে মানববর্জ্য সংগ্রহ করে যান্ত্রিকভাবে পরিশোধনের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি সমীক্ষাও পরিচালিত হয়েছে এবং সুপারিশ অনুযায়ী ওয়াসা কাজ করছে।

চসিকের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির। ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন টাস্ক টিম লিডার আরিফ আহমেদ, কো-টাস্ক টিম লিডার হার্শ গয়াল, ইনস্টিটিউশনাল কনসালটেন্ট সোমনাথ সেন, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রেজাউল আহসান চৌধুরী।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...