শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৬ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ৮টি ল্যাবে ১২৯ জনের পরীক্ষা করে এই ছয় জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ছয়জনই নগরীর বাসিন্দা।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের আটটি হাসপাতাল ও ল্যাবে ১২৯ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ছয় জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জনের পরীক্ষায় ১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১২ জনের পরীক্ষায় ২ জন, মেট্রোপলিটন হাসপাতালে ২০ জনের পরীক্ষায় ১ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১২ জনের মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ছয়জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সাতজন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১ জন, নারী ২৩ জন এবং পুরুষ ২৬ জন রয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে ৮টি হাসপাতালে ১২৯ জনের পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্তত গুরুত্বপূর্ণ। সকলকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...