সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও স্মার্টফোন জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্মার্টফোন ও নিষিদ্ধ গৌরী ফেয়ারনেস ক্রিম জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সকালে ও দুপুরে দু’টি পৃথক ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। অভিযানে আটক করা হয়েছে দুই যাত্রীকে।

বিমানবন্দরের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই), বিমানবন্দর নিরাপত্তা বাহিনী (এভসেক) এবং বিমানবাহিনীর টাস্কফোর্স যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও এনএসআই’র সহকারী পরিচালক রেজাউল করিম।

সকাল ৯টা ২০ মিনিট ও দুপুর ১২টা ৩০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করা দু’টি আলাদা উড়োজাহাজের দুইযাত্রী কাস্টমস হলের সবুজ চ্যানেল অতিক্রম করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশিতে উদ্ধার করা হয় ১৬০ কার্টুন বিদেশি সিগারেট, ১০টি স্মার্টফোন (এর মধ্যে আটটি গুগল পিক্সেল ৭ এবং ২টি গুগল পিক্সেল ৬) এবং ১৪০টি নিষিদ্ধ গৌরী ফেয়ারনেস ক্রিম।

আটক যাত্রীদের একজন হলেন চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ আবু নাসের (পাসপোর্ট নম্বর: অ১৭৪৮৭৮৯৪) এবং অপরজন চাঁদগাঁওয়ের মিন্টু দেবনাথ (পাসপোর্ট নম্বর: অ০১৭৬৫২৪৩)। তারা যথাক্রমে সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইট ওভি-৪০১ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবি থেকে আগত ফ্লাইট বিজি-১২৮-এ করে চট্টগ্রাম এসেছিলেন।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২ হাজার টাকা। এর মধ্যে বিদেশি সিগারেটের মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা, স্মার্টফোনগুলোর দাম প্রায় ৫ লাখ টাকা এবং নিষিদ্ধ ক্রিমের মূল্য ৪২ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ‘ব্যাগেজ নীতিমালার বাইরে অতিরিক্ত এসব পণ্য বহনের কারণে সেগুলো সরকারি মাল হিসেবে আটক করা হয়েছে। এনএসআই’র তথ্য অনুযায়ী আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে এসব পণ্য কাস্টমসের কাছে হস্তান্তর করেছি। আটকদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...