সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কাভার্ডভ্যান চালকের কাছ থেকে থানা লুটের অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রামের কোতোয়ালী থানায় লুটপাট হয়েছিল। সেদিনের লুট হওয়া পুলিশের একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, সোর্সের দেওয়া তথ্যে গতকাল সোমবার গভীর রাতে পতেঙ্গা থানার আকমল আলী ঘাট থেকে কাভার্ডভ্যান চালক মো. রুবেল ওরফে রনিকে (২৮) আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে কোতোয়ালী থানার ইয়াকুব নগর লইট্টাঘাটা এলাকা থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। রনির বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। আটককৃত রনির হেফাজত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম তরাশ পিস্তল, দু’টি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রামের কোতোয়ালী থানায় লুটপাটে রনি অংশ নিয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। অস্ত্রটি উদ্ধারের পর নম্বর দেখে সেটি কোতোয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘রনির কোনো রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায়নি। সে অসৎ উদ্দেশ্যেই অস্ত্র লুট করেছিল। আর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানা হতে লুট করা অস্ত্রগুলো উদ্ধারে আমাদের তৎপরতা চলমান আছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...