সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে জরুরি : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

করোনা প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন এক্সবিবি পূর্বের চেয়ে বেশি সংক্রামক। এর মোকাবিলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।’

করোনা ভাইরাসের নতুন ও মারাত্মক ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্সবিবি প্রতিরোধে চট্টগ্রামে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিট।

মঙ্গলবার (১৭ জুন) সকালে এ কর্মসূচির অংশ হিসেবে নগরীর আগ্রাবাদ মোড় ও আশপাশের এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ, সচেতনতামূলক মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেড ক্রিসেন্টের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সিটি রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মো. মেহেদী হাসান রায়হান, ফারাহনাজ মাবুদ সিলভী, মো. এনামুল হক, যুব উপপ্রধান মোজাহিদুল ইসলাম রানা এবং দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান রাকিবুল ইসলাম।

এই কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের শতাধিক স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন এবং পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

সভাপতি ও যুব প্রধান জানান, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালিত হবে।

বিগত সময়ে করোনা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের নিরলস ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল বলেও অনেকেই মন্তব্য করেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...