রবিবার, ২১ জুন ২০২৬

চট্টগ্রামে আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে জেলা পুলিশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স’ মার্শাল আর্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু কোর্সটির উদ্বোধন করেন।

পুলিশ সুপার তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় একটি কৌশল। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে পুলিশের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা আবশ্যক। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে সহায়ক হবে এবং আইনি সহায়তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলা পুলিশের সকল কর্মরত পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ দেয়া হবে। এর মাধ্যমে তাদের কর্মস্পৃহা যেমন বাড়বে, তেমনি আত্মবিশ্বাসও দৃঢ় হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের এই প্রশিক্ষণ উদ্যোগ প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে, যা পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা ও আত্মরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...