রবিবার, ২১ জুন ২০২৬

চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু, নতুন আক্রান্ত ১০

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিউল ইসলাম (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ বছরে প্রথম মৃত্যুবরণকারী শফিউল  মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিনি আগে থেকেই পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি সমস্যায় ভুগছিলেন এবং চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার তার ডায়ালাইসিস করানো হয়। করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নগরের পাঁচটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১২০টি নমুনা পরীক্ষা করে  নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগরের এবং ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী-গত আট দিনে চট্টগ্রামে মোট ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২২ জনই মহানগরের বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...