রবিবার, ২১ জুন ২০২৬

ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার সীতাকুণ্ডে যাত্রীবেশে উঠে চালকের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া প্রাইভেটকারটি তিনদিন পর আজ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরায় কেএসআরএম রয়েল গেইট এলাকায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে চালক রাজিব হোসেনকে জিম্মি করে প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় চালকের সঙ্গে থাকা মোবাইল-টাকা লুট করে নেয় ছিনতাইকারীরা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাইভেটকার ছিনতাইকারীরা মিরসরাই সদর এলাকা থেকে ভাড়ায় গাড়িটিতে উঠে। মহাসড়কের রয়েল গেট নামক এলাকা থেকে কারটি ছিনতাই করেন তারা। ঘটনার পর ভুক্তভোগী চালক থানায় মামলা করলে পুলিশ সদস্যরা মহাসড়কের রয়েল গেট এলাকার সিসিটিভি ফুটেজ ও মিরসরাইয়ের যাত্রী উঠার স্থানের ফুটেজ সংগ্রহ করে।

শনিবার ভোরে ছিনতাই হওয়া এলাকার থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণ পশ্চিমে একটি পরিত্যক্ত ট্রাক ডিপোর পাশ থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

প্রাইভেটকারটির চালক রাজিব জানান, চট্টগ্রাম যাওয়ার কথা বলে ১ হাজার ৮০০ টাকায় গাড়িটি ভাড়া করেছিলেন চার যাত্রী। সীতাকুণ্ডের কুমিরায় আসার পর তারাই গলায় ছুরি ও অস্ত্র ধরে আমাকে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...