রাউজান গহিরা মোবারকখিল ও নগরীর নুর আহমদ সড়কস্থ আনন্দবাগ লেইন (পুরাতন বিমান অফিস) নিবাসী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মঞ্জুর মাহমুদ খান চৌধুরী বৃহস্পতিবার ভোর ৫.২৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বৎসর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি নাতনি ও আত্মীয় স্বজন রেখে যান। আজ শুক্রবার (২০ মে) বাদ জুমা হাফেজ মোহাম্মদ ছাদেক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা আনুষ্ঠিত হবে।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত সহকারী জজ, কর আইনজীবী সমিতির সভাপতি, আনন্দবাগ আবাসিক সমিতির সভাপতি, হাফেজ মোহাম্মদ ছাদেক ওয়াকফ এস্টেট জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পক্ত ছিলেন।

