সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

বুধবার (১১ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী, সর্বশেষ শনাক্ত ব্যক্তি ২৭ বছর বয়সী একজন পুরুষ।

তিনি চট্টগ্রামের বাসিন্দা। নগরীর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষা শেষে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গতকাল মঙ্গলবার তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়, আজ নতুন করে একজনের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত চার জনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তিন জন নগরের ও একজন মীরসরাই উপজেলার বাসিন্দা। করোনার সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঢাকার নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত নমুনা পরীক্ষা করছি এবং শনাক্ত ব্যক্তিদের পর্যবেক্ষণে রেখেছি।

তিনি আরও বলেন, জনসাধারণকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সীরা যেন মাস্ক ব্যবহার করেন ও স্বাস্থ্যবিধি মেনে চলেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...