শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে এবং কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় নগরীর শতাধিক মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

আজ রোববার নগরীর লালদীঘির পাড়স্থ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘কোরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন—এটাই মানবতার প্রকৃত দৃষ্টান্ত।
সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. ফারহানাজ মাবুদ সিলভী, জিয়াউল হক সোহেল, সিটি যুব রেড ক্রিসেন্টের প্রধান আ. ন. ম. তামজীদ, দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকরা।

সভাপতি  জানান, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদনে ফিরলো আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইউরিয়া সারের প্রধান দুইটি কাঁচামাল...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা মানে শুধু একটি সার্টিফিকেট অর্জন নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষকে সচেতন, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক...

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

সর্বশেষ

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা...

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...