সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডিবির ভুয়া পরিচয়ে প্রতারণা, মূল হোতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূল হোতা আবুল হোসেন সোহেলকে (৩৬) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।

মঙ্গলবার (৪ জুন) সকালে জেলার পটিয়ার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সোহেল চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট গ্রামের বাসিন্দা।

সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগ সূত্র জানায়, আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. ইউসুফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ করেন। তার দাবি, গত ১৯ মে তার ভাই জহিরুল ইসলামের মোবাইলে অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে ‘চট্টগ্রাম ডিবির প্রধান’ পরিচয় দেন এবং বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

পরে অ্যাডভোকেট ইউসুফ নিজে ওই নম্বরে কল করলে তাকেও একইভাবে ভয়ভীতি দেখানো হয় এবং মামলার নাম বাদ দেওয়ার শর্তে কথিত ডিবি কর্মকর্তা বিকাশে অর্থ পাঠাতে বলেন।

এরপর কয়েক ধাপে মোট ২ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করেন তিনি। আরও অর্থ দাবির পর, তিনি প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে সরাসরি ডিবি কার্যালয়ে যান এবং লিখিত অভিযোগ করেন।

সিএমপি সূত্র আরও জানায়, গোয়েন্দা বিভাগ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এবং একই ধরনের প্রতারণার শিকার আরও কয়েকজন ভুক্তভোগীর সন্ধান পায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া সোহেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তার চক্রের সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ফোন করে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা আদায় করতেন।

উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, এই ধরনের প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।

কোনো ধরনের ভয়ভীতিতে পড়ে অপরিচিত নম্বরে অর্থ পাঠানো থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...