সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গার্মেন্টস কারখানা থেকে চুরি হওয়া ১২৩ রোল কাপড়সহ গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন একটি পোশাক কারখানা থেকে চুরি হওয়া ১২৩ রোল নীট কাপড়সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) দিবাগত রাত দেড়টায় বায়েজিদ থানাধীন এলাকার একটি পোশাক কারখানা ও নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে এসব কাপড় উদ্ধার করা হয়। এসব কাপড়ের আনুমানিক মূল্য ২৫ লাখ ৮৩ হাজার টাকা।

গ্রেপ্তাররা হলেন- মো. মহিউদ্দিন রাকিব (২৬), মো. বিল্লাল হোসেন (৩৪), মো. হাসান (৩২), মো. মোরশেদ আলম (২৬) ও আবু রায়হান (৩৯)।

পুলিশ জানায়, হাটহাজারী রোডের শাহনূর মার্কেটে পূর্ণা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা থেকে গত ২৯ মে কারখানার কাটিং ম্যানেজার নূর নবী, স্টোর ম্যানেজার মোহাম্মদ সাইমুম ইসলাম, সহকারী স্টোরকিপার মো.মহিউদ্দিন রাকিব তাদের দুই সহযোগী বিল্লাল হোসেন ও হাসানের মাধ্যমে চায়না থেকে আমদানি করা ১২৩ রোল নীট কাপড় কার্ভাডভ্যানের মাধ্যমে চুরি করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন রাকিবকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে, পিলখানা এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে বিল্লাল জানান, চুরি করা ৬৪ রোল নীট কাপড় হাসানের মাধ্যমে বায়েজিদ এলাকার বিডি জুট ফ্যাশন লিমিটেড নামে একটি গার্মেন্টসে এবং অবশিষ্ট ৫৯ রোল নীট কাপড় নারায়ণগঞ্জ শহরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। পরে বিডি জুট ফ্যাশন কারখানার সামনে থেকে কার্ভাডভ্যানসহ অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, হাসানের তথ্যমতে- বিডি জুট ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানার গোডাউনে অভিযান পরিচালনা করে মোরশেদ আলম এবং আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় কারখানার গোডাউন থেকে চুরি যাওয়া ৬৪ রোল নীট কাপড় উদ্ধার করা হয়। এরপর নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন উকিপাড়ার একটি মার্কেটের ভেতর মোহাম্মদ ট্রেডার্স নামে একটি গোডাউন থেকে আরও ৫৯ রোল নীট কাপড় উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...