সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী নদীতে ‘সী হার্ট’ জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফবি সী হার্ট-১’ নামের একটি জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলেন জাহাজের সুকানি মোহাম্মদ আলতাফ (৪০) ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন (৩৭)। দু’জনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

জাহাজের মালিক এমএ কাদের জানান, রশি ছিঁড়ে আঘাত লেগে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি রহস্যজনক বলেও মন্তব্য করেন অনেকেই।

গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে কর্ণফুলী নদীতে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন।

নিহত মোহাম্মদ আলতাফ নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে। অপরজন নুর উদ্দিনও একই উপজেলার বাসিন্দা এবং তার বাবার নামও আবু তাহের। তারা দীর্ঘদিন ধরে এমএ কাদের গ্রুপের মালিকানাধীন সী হার্ট জাহাজে চাকরি করছিলেন।

জাহাজ মালিক এমএ কাদের বলেন, “আমি চট্টগ্রামের বাইরে আছি, দ্রুত ফিরছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আমি শোকাহত। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন।”

নৌ পুলিশের এসআই কামাল উদ্দিন জানান, নিহতদের মরদেহ এখনো সদরঘাট নৌ থানায় রয়েছে। ময়নাতদন্ত এখনো হয়নি। নিহতদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করেছেন। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে ওসি নিজাম উদ্দিন বলেন, “আমি এখনো থানায় পৌঁছাইনি। পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব।”

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...