বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ অপেক্ষার অবসান হলো। অবশেষে ঢাকায় পা রাখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। আজ সোমবার সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন শত শত ফুটবলপ্রেমী। ব্রিটেন প্রবাসী এই তারকাকে একনজর দেখতে কেউ এসেছেন মুন্সিগঞ্জ থেকে, কেউবা নরসিংদী থেকে।

দুপুর ১১টা ১৫ মিনিটে ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছান শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যান তিনি। বিকেলে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মূল লক্ষ্য—১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ।

হামজার আগমন ঘিরে যে আবেগ তৈরি হয়েছে, তা চোখে পড়ার মতো। অনেকের হাতেই ছিল লাল-সবুজ পতাকা। কেউ হাতে করে বানিয়ে এনেছেন পোস্টার। নরসিংদী থেকে আসা ভক্ত আশিক বলেন, “টিকিট পাইনি, তাই কষ্ট করে এত দূর থেকে এসেছি শুধু হামজাকে একবার দেখার জন্য।”

জাতীয় দলের হয়ে হামজার অভিষেক হয়েছিল গত মার্চে, ভারতের বিপক্ষে শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই ম্যাচে। ওই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। এবার সিঙ্গাপুর ম্যাচে তার ঘরের মাঠে অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তাকে বিশ্রামে রাখার ইঙ্গিত দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

ইংল্যান্ডে ক্লাব ফুটবলে সময়টা খুব একটা ভালো কাটেনি হামজার। তার ধারের দল শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপ প্লে-অফে হেরে যায়, ফলে প্রিমিয়ার লিগে ওঠা হয়নি। সামনে লেস্টার সিটিতে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকলেও তার মনোযোগ এখন জাতীয় দল নিয়ে।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ, ভারত, হংকং ও সিঙ্গাপুর—সব দলেরই পয়েন্ট এখন ১। ফলে ১০ জুনের ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমর্থকদের প্রত্যাশা, হামজার নেতৃত্বে নতুন কিছুর সূচনা করবে বাংলাদেশ দল।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...