সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাইয়া আকবর হত্যা, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাই-ভাগনে রিমান্ডে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শীর্ষ সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি ওসমান আলী সেগুন (৩৪) ও তার ভাগিনা মো. আলভিনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে চট্টগ্রাম ৫ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদের মধ্যে ওসমান আলী বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান প্রকাশ বড় সাজ্জাদের ভাই এবং আলভিন ভাগনে। এর আগে, গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে সেগুন ও আলভিনকে গ্রেফতার করে র‌্যাব-৭ ও পতেঙ্গা থানা পুলিশ।

আদালত সূত্র জানিয়েছে, সকাল ১০টার দিকে দুই আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। পরবর্তীতে দুপুর পৌনে ১টার দিকে তাদের শুনানিতে হাজির করা হয়। শুনানি শেষে পুলিশি নিরাপত্তায় তাদেরকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

পতেঙ্গা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. রহমত বলেন, ‘আজ সকালে ওই দুই আসামিকে আদালতে আনা হয়। দুপুরের দিকে তাদেরকে আদালতে তোলা হয়। তদন্তকারী কর্মকর্তা উভয় আসামির পাঁচদিন করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিনদিন মঞ্জুর করেন।’

এর আগে, গত ২৩ মে (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হন দর্শনার্থী জান্নাতুল বাকী (৩০) এবং শিশু মহিম ইসলাম রাতুল (৮)।

ঘটনার দুইদিন পর গত ২৫ মে সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাইয়া আকবরের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী রুপালী বেগম বাদী হয়ে একই দিন ১১ জনের নাম উল্লেখ করে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের শিকার আলী আকবরের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অন্তত ১০টি মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...