সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিআরএফ এর সভাপতি কাজী মনসুর, সাধারণ সম্পাদক মুরাদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী আবুল মনসুর (উপসম্পাদক-প্রতিদিনের সংবাদ) ও সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম মাওলা মুরাদ (ব্যুরো প্রধান-বৈশাখী টিভি)। ‎

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে সিআরএফ’র বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যের প্রত্যক্ষ সমর্থনে আগামী ৩ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।‎

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন আলীউর রহমান (নির্বাহী সম্পাদক-পূর্ববার্তা), সহ-সভাপতি হাসান মুকুল (ব্যুরো প্রধান-দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী (সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার-মানবকন্ঠ), অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী (সিনিয়র রিপোর্টার-দৈনিক পূর্বদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ (স্টাফ রিপোর্টার-এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ (বিশেষ প্রতিনিধি-সিএইচডি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম সরোজ (বার্তা সম্পাদক-চাটগাঁ নিউজ), দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ (ডেপুটি ব্যুরো প্রধান-আজকালের খবর), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন (স্টাফ রিপোর্টার-বাংলা টিভি)।

এছাড়া সংগঠনের ৪ জন নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন। তারা হলেন- কামরুল হুদা (সম্পাদক-নিউজ গার্ডেন), সজল কান্তি চৌধুরী (বিশেষ প্রতিনিধি-কমার্শিয়াল টাইমস), মোহন মিন্টু (সম্পাদক-খাস খবর নিউজ) ও মুজাহিদুল ইসলাম (নির্বাহী সম্পাদক- দৈনিক সমর)।

বিশেষ এই সাধারণ সভায় সভাপতি কাজী আবুল মনসুর বলেন, সিআরএফ পেশাদার সাংবাদিকদের প্রিয় সংগঠন। এই সংগঠন নিয়ে শুরুতে যারা স্বপ্ন দেখেছেন এবং যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের নিয়েই এগিয়ে যেতে চাই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, সদস্য এস এম পিন্টু।

নবগঠিত কমিটি ও সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচির সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...