বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

লাখো ভক্তের অংশগ্রহণে হযরত শাহ সুফি আমানত খান (রহঃ) এর ওরশ মোবারক সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লাখো ভক্ত এবং আশেকানদের উপস্থিতিতে কুতবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহেনশাহে বেলায়ত বাবাজান কেবলা হযরত শাহ সুফি আমানত খান রহঃ এর ২৫৯তম বার্ষিক ওরশ শরীফ গত ২৮মে বুধবার বাবাজান কেবলার দরগাহ শরীফে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী খতমে কোরআন, খতমে খাজায়ে খাজেগান, খতমে গাউছিয়া, জিকির, আজকার, মিলাদ শরীফ শেষে মুসলিম উম্মাহ, দেশ-জাতির সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন আওলাদেপাক বাবাজান কেবলা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ। উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক মো. সাহাব উদ্দীন হাসান বাবু, হাজী মোঃ দেলোয়ার হোসেন, প্রফেসর মো. সাইফুল ইসলাম, গাজী মো. আলাউদ্দিন চঞ্চল, এস.এম. আজাদ, সোহেল রানা, হায়দার আলী, শাহজাদা রুম্মান খান, আতাউল গণি রকি প্রমূখ।
ঈমান এবং তাকওয়া এই দুটি গুনের উপর ভিত্তি করেই মহান আল্লাহর ওলি হওয়ার মূল উপায়। ঈমান এবং তাকওয়া গুন যার যত বেশি পরিপূর্ণ হবে ঐ ব্যাক্তি বেলায়েতের পথে তত বেশি অগ্রসর হবে বা আল্লাহর ওলি হিসেবে বিবেচিত হবে। কুতবুল আকতাব হজরত শাহ সুফি আমানত খান (রহঃ) মহান আল্লাহর এমনই একজন খাছ বান্দা বা ওলি। আল্লাহর আউলিয়া কেরামের আদর্শ মেনে চললে ও ধারণ করতে পারলে সমাজে শান্তি ফিরে আসবে এবং আখেরাতেও নাজাতের সিঁড়ি হবে।
পবিত্র ওরশ শরিফ উপলক্ষে প্রকাশিত “ফয়েজানে শাহ আমানত” ক্রোড়পত্র উম্মোচন করেন সাংবাদিক মোঃ ওয়াহিদজামান। আলোচনা করেন মুফতি শাহ ফয়জুল করিম বদরী, মৌলানা মোঃ ওমর ফারুক, নাতে রাসুল (সা:) পরিবেশন করেন শায়ের মুনিরুল ইসলাম কাদেরী।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...