রবিবার, ২১ জুন ২০২৬

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে ‘শাহবাগবিরোধী ঐক্য’র হামলা, আহত ১২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এতে তিনজনের অবস্থা গুরুতর। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের জামালখানের চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্র জোটের ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।
শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে এই হামলা চালানো হয়। এতে ছাত্রশিবিরের কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা–কর্মীদের দেখা গেছে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচি শুরুর পরপর সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগবিরোধী ঐক্য। সাড়ে তিনটার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শাহবাগবিরোধী ঐক্যের লোকজন ছাত্র জোটের নেতা–কর্মীদের ওপর হামলা চালায়। এরপর ছাত্র জোটের নেতা–কর্মীরা স্লোগান দিতে দিতে সরে যাওয়ার সময় বাগ্‌বিতণ্ডার পর আবার হামলা চালানো হয়।
হামলায় ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস ও অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ।
আহত বাকি নেতা-কর্মীরা হলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সাইদুল হক, সহসভাপতি এ্যানি চৌধুরী, ঢাকা নগরের সংগঠক তানভীর হোসেন, চটগ্রাম শাখার সভাপতি ধ্রুব বড়ুয়া, ইউএসটিসির সংগঠক সৌমেন, নগর শাখার অর্থ সম্পাদক অর্পিতা নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক রিশাদ আমিন, সংগঠক ইশান বড়ুয়া ও শফিক ইসলাম। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।একপর্যায়ে শাহবাগবিরোধী ঐক্যের লোকজন প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। সেখানে জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর শাখার মুখ্য সংগঠন তওসিফ ইমরোজ উপস্থিত ছিলেন। তাঁরা দাবি করেন, হামলার সময় তাঁরা ছিলেন না। গন্ডগোলের খবর পেয়ে সেখানে এসেছেন।
জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান বলেন, একজন জামায়াত নেতার রায় নিয়ে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে কয়েকজন দাঁড়িয়েছিল। একই সময় শাহবাগবিরোধী ঐক্যও সেখানে স্লোগান দিচ্ছিল। পুলিশ তাঁদের শান্ত করার চেষ্টা করছিল। তবে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারামারি লেগে যায়।
হামলার প্রসঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর শাখার সহসভাপতি পুষ্পিতা নাথ বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলার প্রতিবাদে আজ বিকেলে প্রেসক্লাবের সামনে তাঁরা কর্মসূচি পালন করতে যান। এ সময় ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী আন্দোলনের একাংশের নেতা–কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দিলেও হামলাকারীদের বাধা দেয়নি। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...