সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘জাতীয় প্রয়োজনের কথা মাথায় রেখে নার্সিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে একটি বিশ্বমানের ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে।’

আজ বুধবার চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গী বাজারে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

মেয়র এ পরিদর্শনকালে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবলসংকট সম্পর্কে অবগত হন এবং এ সব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চসিক পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউট ইতোমধ্যে দক্ষ মিডওয়াইফ তৈরি করে মা ও শিশুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এই সফলতা আরও বিস্তৃত করতে চাই। প্রয়োজনে শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মতো নার্সিং খাতে অগ্রসর দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষক এনে নার্সদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম শুধু একটি বাণিজ্যিক শহর নয়, এটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে। এজন্য নার্সিং শিক্ষার মান উন্নয়ন জরুরি।’

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...