সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির দুইটি কারখানা সিলগালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির দুইটি কারখানা সিলগালা করে দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই দুই কারখানার মালিকদের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আদায় করা হয়েছে এক লাখ টাকা জরিমানা। এছাড়াও দুই কারখানা থেকে প্রায় ৮ লাখ টাকার নকল মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপর থেকে বিকেল পর্যন্ত নগরীর পাহাড়তলী ও হালিশহর এলাকায় দুইটি বৈদ্যুতিক ক্যাবল তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।

কারখানা দুইটির মালিকের নাম জায়েদা বেগম (৬০)। তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক কারখানার মালিক রুবেল(২৯)-কে কারাদণ্ড দেওয়া হয়েছে ১৫ দিন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান এ আদেশ দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

র‍্যাব ০৭ জানায়, দুই এলাকায় দুইটি কারখানা গড়ে তারা। সেখানে বৈদ্যুতিক নকল ক্যাবল তৈরি করা হতো। এরপর প্যাকেটে বিভিন্ন লেভেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো।

এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতেই র‍্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে এসবের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানাটির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়াও একটি কারখানা থেকে সাড়ে চারলাখ এবং আরেকটি থেকে ২ লাখ ৮৫ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। এ জন্য কারাখানা দুইটির মালিকদের আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান তাদের কারাদণ্ড দেন। পাশাপাশি কারখানা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আর সিলগালা করে দেওয়া হয় ওই কারখানা দুইটি।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...