শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোনের (৪৩ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার ২৭ মে বেলা ১১টায় মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামগড় জোন সদরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসি।

সভায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা, বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ, সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সহযোগিতা নিশ্চিত করাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অবৈধ গবাদিপশু আমদানি ও কোরবানির পশুর চামড়া পাচার রোধ, পশুর হাটে যানজট ও জনদুর্ভোগ এড়াতে করণীয়, পাহাড়ি রাস্তায় অতিরিক্ত ভারী যান চলাচল সীমিতকরণ এবং অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়।

সভায় আরও বলা হয়, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপহরণ, চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যকলাপের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিজিবিকে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। সভায় উপস্থিত ছিলেন রামগড় জোনের মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান ও কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের সব খবর

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

সর্বশেষ

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...