শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কর্ণফুলীতে ফের সিডিএর অভিযান, ৩ শতাধিক দোকান উচ্ছেদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলীতে ফের অভিযান চালিয়ে তিন শতাধিক দোকান গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার দিনভর উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট ও মইজ্জারটেক মোড়ের কালারপোল রোডে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) নজরুল ইসলাম। এছাড়া এ সময় সিডিএ নির্মাণ বিভাগ-১ এর প্রকৌশলী, সিডিএ’র সহকারী প্রকৌশলী ও সিএমপির পুলিশের বিশেষ দল অংশ নেন। সোমবার সকাল ১১ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে পুরাতন ব্রিজঘাট বাজার থেকে শুরু হওয়া অভিযানে চেয়ারম্যানের পাকাপুল পর্যন্ত সড়কের দুই পাশে তিন শতাধিক দোকানঘর গুঁড়িয়ে দেয়া হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, বিনা নোটিশে হঠাৎ করে সিডিএ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীদের বেঁচে থাকার অবলম্বন ধ্বংস করেছে। অনেকে দোকানের মালামাল সরানোর সময় পায়নি।
ব্যবসায়ীরা বলছেন, ব্রিজঘাট থেকে মইজ্জ্যারটেক পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার জুড়ে সিডিএর জমি আছে। কখনো অন্যান্য জায়গাতে অভিযান না হলেও কিছুদিন পরপর ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।
পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান বলেন, এর আগে ২০২৩ সালের মে মাসে সিডিএ উচ্ছেদ অভিযান করলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে খোলা আকাশের নিচে রাস্তার ওপর ঠেলায় বা ভ্যানে দোকানপাট ও কাঁচাবাজার বিক্রি করতেন। আবারো উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের আশ্রয়হীন করে দেওয়া হয়েছে।
এদিকে বিকেল ৫টার দিকে উপজেলার মইজ্জারটেক মোড়ের কালারপোল রোডে অভিযান চালিয়ে প্রায় ৩০টির মত দোকানঘর গুঁড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের দাবি পুরাতন ব্রিজঘাট ও পাশের বড় জমিতে বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই অবৈধ দখলকৃত জমি উদ্ধার করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা ভাইরাল আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিন। শুক্রবার দিবাগত...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদনে ফিরলো আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইউরিয়া সারের প্রধান দুইটি কাঁচামাল...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা মানে শুধু একটি সার্টিফিকেট অর্জন নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষকে সচেতন, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক...

সর্বশেষ

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা...

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...