শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মোবাইল ব্যাংকিংয়ে হয় অবৈধ অর্থের লেনদেন

‘অনলাইন জুয়া’ চক্রের ৫ সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থেকে অনলাইনে পরিচালিত জুয়ার আসরে যুক্ত চট্টগ্রামের একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চক্রের সদস্যরা জুয়ার গ্রাহক জোগাড় করেন। একইসঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার আসরের অবৈধ অর্থের লেনদেন করেন। এ প্রক্রিয়ায় টাকা পাচার হয়ে যায় বিদেশেও। গত মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার শপিং সেন্টারে রাকিব টেলিকম নামে একটি মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন- মো. শাকিল (২৭), দিলীপ ঘোষ (৩৭), জাহিদ মিয়া (২১), মো. রুবেল (৩০) এবং মো. বাবুল (৩৫)।
তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং নগদ এক লাখ ২৮ হাজার ৬০৫ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মোস্তফা জামান জানান, চট্টগ্রামে কয়েকটি চক্র ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সাইট পরিচালনা করে আসছে। পাহাড়তলী এলাকায় জুয়ার আসর পরিচালনার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে শাকিল। বাকিরা জুয়ার গ্রাহক সংগ্রহ করে।

মোস্তফা জামান বলেন, ‘বেটবাজ ৩৬৫ নামের জুয়া খেলার একটি ওয়েবসাইটে শাকিলের তিনটি অ্যাকাউন্ট আছে। সেগুলোর মাধ্যমেই মূলত দেশের বাইরে থাকা এজেন্টদের কাছ থেকে ভার্চুয়াল মুদ্রা কেনা হয়। জুয়ার গ্রাহকদের কাছ থেকে বাজির মাধ্যমে টাকা সংগ্রহ করে সেই টাকা ডলারে রূপান্তর করে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ভার্চুয়াল মুদ্রা কেনা হয়। সেই মুদ্রার বিনিময়ে অনলাইনে জুয়া খেলা চলে। ভারত ও আমেরিকা থেকে পরিচালিত দুটি জুয়ার আসরে তাদের খেলার প্রমাণ আমরা পেয়েছি। জুয়ায় হেরে গেলে সেই ডলার বিদেশে পাচার হয়ে যায়।’

কী পরিমাণ টাকা পাচার হয়েছে, এর হিসাব পাওয়া গেছে কি না? জানতে চাইলে মেজর মোস্তফা জামান বলেন, ‘বিভিন্ন সময়ে লেনদেনের প্রমাণ পেয়েছি। বাংলাদেশ ব্যাংক কিন্তু এই প্রক্রিয়ায় টাকা লেনদেন নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ প্রক্রিয়ায় কী পরিমাণ টাকা বিদেশে চলে গেছে, সেটা আরও তদন্ত করে দেখতে হবে। তবে শাকিলের অ্যাকাউন্টে ৩৬৪ ডলার জমা থাকার তথ্য আমরা পেয়েছি।’

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...