সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগরের তিন নেতাকে সাম্প্রতিক অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদচ্যুত করা হয়েছে তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের উপর দাঁড়ানো এই আন্দোলনের কোনো সদস্যের এমন কর্মকাণ্ড জনমনে প্রশ্ন তোলে।”

এছাড়াও, বন্দর থানায় এক ব্যবসায়ীকে হেনস্তা ও চাঁদাবাজির অভিযোগে আবুল বাছির নাঈমকে সংগঠনের যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ‘চ্যানেল টুয়েন্টি ফোর’–এ প্রকাশিত একটি প্রতিবেদনে চাঁদাবাজির অভিযোগ এবং ডবলমুরিং থানায় আটক হওয়ার ঘটনায় শাহরিয়ার সিকদারকে সংগঠক পদ থেকে বহিষ্কার করা হয়।

সংগঠনের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংগঠনের ভাবমূর্তি রক্ষায় ও আদর্শ টিকিয়ে রাখতে এ ধরনের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। ভবিষ্যতে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...